ভূমিকা:
5 S Method তৈরি পোশাক শিল্প কারখানায় এনেছে যুগান্তকারী পরিবর্তন। বর্তমান প্রতিযোগিতামূলক গার্মেন্টস শিল্পে শুধু ভালো মেশিন বা দক্ষ কর্মী থাকলেই সফল হওয়া যায় না। বরং একটি কারখানাকে টিকে থাকতে হলে প্রয়োজন সুশৃঙ্খল কর্মপরিবেশ, কম অপচয়, দ্রুত উৎপাদন এবং উন্নত মান নিয়ন্ত্রণ। ঠিক এই জায়গাতেই “5S Method” অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে 5S পদ্ধতি এখন Lean Manufacturing-এর অন্যতম প্রধান অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। মূলত 5S হলো জাপানি একটি ব্যবস্থাপনা পদ্ধতি, যা কর্মস্থলকে পরিচ্ছন্ন, গোছানো ও কার্যকর রাখতে সাহায্য করে। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, দুর্ঘটনা কমে এবং কর্মীদের কাজের মান উন্নত হয়। একই সঙ্গে buyer audit, compliance এবং factory efficiency-তেও ইতিবাচক প্রভাব পড়ে। এই ব্লগে আমরা আজ বিস্তারিত আলাপ করবো, তবে এ নিয়ে বিস্তারিত জানতে পারবেন আমার ভিডিও চ্যানেলে।
5S আসলে কি? কোথায় থেকে এর উতিপত্তি:
5S শব্দটি পাঁচটি জাপানি শব্দের সংক্ষিপ্ত রূপ। এগুলো হলো:
Seiri – Sort (বাছাই)
Seiton – Set in Order (সুশৃঙ্খলভাবে সাজানো)
Seiso – Shine (পরিষ্কার রাখা)
Seiketsu – Standardize (মান নির্ধারণ)
Shitsuke – Sustain (ধারাবাহিকতা বজায় রাখা)
এখন আমরা ধাপে ধাপে জানবো কীভাবে একটি পোশাক শিল্প কারখানায় সহজ উপায়ে 5S বাস্তবায়ন করা যায়।
১. Seiri (Sort) – অপ্রয়োজনীয় জিনিস আলাদা করা
প্রথমত, 5S বাস্তবায়নের শুরু হয় Seiri বা Sort থেকে। এই ধাপে কর্মস্থলে থাকা প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় জিনিস আলাদা করা হয়। অনেক সময় দেখা যায় sewing floor-এ ভাঙা কাঁচি, অচল মেশিন পার্টস, পুরনো ফাইল বা অপ্রয়োজনীয় carton পড়ে থাকে। ফলে কাজের জায়গা ছোট হয়ে যায় এবং কর্মীরা দ্রুত প্রয়োজনীয় জিনিস খুঁজে পায় না। এমন কি সাইজ করে বান্ডিল অবস্থায়ও থাকে না, যারফলে ভুল সাইজের মালামাল তৈরি হয় যা সরাসরি মান সম্পর্ন পোষাক তৈরিতে বাধা তৈরি করে। অতএব, প্রথম কাজ হবে অপ্রয়োজনীয় জিনিস শনাক্ত করা এবং সরিয়ে ফেলা। যা শুরু করতে হবে আপনার ডেস্ক থেকেই।
এবার চলুন কিভাবে বাস্তবায়ন করবেন।
- প্রথমে প্রতিটি বিভাগে inspection চালাতে হবে।
- এরপর প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় item আলাদা করতে হবে।
- তারপর Red Tag ব্যবহার করতে হবে।
- যেসব জিনিস ৩০ দিনের মধ্যে ব্যবহার হবে না, সেগুলো store বা disposal section-এ পাঠাতে হবে।
ফলাফল হিসাবে আপনি দেখবেন:
- জায়গা খালি হয়
- দুর্ঘটনা কমে
- searching time কমে
- workflow দ্রুত হয়
