Garments Quality Control-এ ক্যারিয়ার গড়ার স্বপ্ন আজ হাজারো তরুণের চোখে। কিন্তু সঠিক গাইডলাইন ছাড়া এই পথ অনেকের কাছেই কঠিন মনে হয়। প্রতি বছর নতুন গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীরা পোশাক শিল্পে যোগ দেন, তবুও সবাই দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারেন না— কারণ তারা শুরুতেই পরিষ্কার ধারণা পান না QC আসলে কী, কীভাবে কাজ করে এবং কোথায় নিজেকে দক্ষ করে তুলতে হবে। Quality Control কোনো স্থির ধারণা নয়; এটি সময়, প্রযুক্তি ও বায়ারের চাহিদার সাথে বদলে যায়। একজন QC মার্চেন্ডাইজার থেকে প্রোডাক্টের স্ট্যান্ডার্ড বুঝে নিয়ে ডিজাইন, মেজারমেন্ট, ট্রিমস ও ওয়ার্কম্যানশিপ নিশ্চিত করেন। ক্যারিয়ার শুরু হয় সাধারণত Intern, Management Trainee বা Junior QC হিসেবে, আর অভিজ্ঞতার সাথে আয় ও পদোন্নতির সুযোগ দ্রুত বাড়ে। তবে সফল হতে হলে প্রয়োজন টেকনিক্যাল জ্ঞান, পর্যবেক্ষণ ক্ষমতা ও দায়িত্বশীল মনোভাব। এই ব্লগ আপনাকে ধাপে ধাপে সেই পথ দেখাবে।
Garments Quality Control কোথায় থেকে শুরু করবেন।
Garments Quality Control ক্যারিয়ার শুরু করতে চাইলে আপনাকে এই চারটি বিষয়ে সাধারন জ্ঞান রাখতে হবে ।
১. Fabric Inspection : কোয়ালিটি প্রক্রিয়া শুরু হয় ফ্যাব্রিক চেকিং দিয়ে। এখানে ফ্যাব্রিকের GSM, রঙের শেড, দাগ, হোল, স্লাব, অয়েল স্টেইন ইত্যাদি পরীক্ষা করবেন।
২. Cutting Quality Check :কাটিং সেকশনে নিশ্চিত করবেন প্যাটার্ন অনুযায়ী কাপড় সঠিকভাবে কাটা হয়েছে কিনা।
৩. Sewing Inline Inspection: সেলাই চলাকালীন কোয়ালিটি চেক, ওপেন সিম, স্কিপ স্টিচ, আনইভেন স্টিচ, অয়েল দাগ ইত্যাদি ডিফেক্ট আছে কি না তা নিশ্চিত করবেন ।
৪. Final Inspection: প্রোডাকশন শেষে সম্পূর্ণ গার্মেন্ট চূড়ান্তভাবে পরীক্ষা করবেন। মেজারমেন্ট, ভিজ্যুয়াল ডিফেক্ট, লেবেল, প্যাকিং— সবকিছু বায়ারের স্ট্যান্ডার্ড অনুযায়ী যাচাই হয়েছে কিন।
Garments Quality Control এ একজন ফ্রেশার হিসাবে কিভাবে প্রসেস গুলো শুরু করবেন”
যদি আপনি Quality Assurance Department-এর পুরো প্রসেস বুঝতে চান, তাহলে তাকে ধাপে ধাপে কাজ শুরু করবেন। আসুন জেনে নেই কোথা থেকে শুরু করবেন।
প্রথমে Accessories check ও Fabric inspection দিয়ে শুরু করবেন, এরপর Shade segregation ও Shrinkage test পর্যবেক্ষণ করবেন। তারপর Size set check, Marker check, Spreading ও Cutting quality assurance কীভাবে হয় তা হাতে-কলমে দেখবেন। Hard pattern check ও Pre-production meeting-এ অংশ নিয়ে buyer requirement বুঝবেন। Sewing শুরু হলে Inspector layout দেখে In-process audit, Two time process check, Machine check ও Accessories check ফলো করবেন। Weekly in-process summary বিশ্লেষণ করে লাইনের পারফরম্যান্স বুঝবেন। এরপর 100% inline check, Sewing final check ও Hourly final audit with measurement প্র্যাকটিস করবেন। Finishing 100% check, Button pull test, Broken needle check ও Accessories compliance নিশ্চিত করবেন। সবশেষে Pre-final inspection সম্পন্ন করে Ready for final inspection ঘোষণা করার পুরো ধাপ আয়ত্ত করবেন।
Garments Quality Control-এ একজন ফ্রেশার হলে কি কি জানতে হবে:
প্রথমত, Garments Manufacturing Process সম্পর্কে আপনাকে জানতে হবে। Cutting, Sewing, Finishing ও Packing ধাপগুলো কীভাবে কাজ করে তা বুঝতে হবে। দ্বিতীয়ত, Basic Quality Concepts যেমন Defect কি, Major ও Minor Defect এর পার্থক্য, এবং AQL (Acceptable Quality Level) সম্পর্কে ধারণা থাকা দরকার।
তৃতীয়ত, Measurement ও Specification Sheet (Tech Pack) পড়তে পারা গুরুত্বপূর্ণ। গার্মেন্টসের Measurement কিভাবে চেক করতে হয় এবং Tolerance কী—এগুলো জানতে হবে। চতুর্থত, Sewing Defects যেমন Skip Stitch, Open Seam, Uneven Stitch ইত্যাদি চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে।
এছাড়া Fabric Inspection, Trims & Accessories চেকিং, এবং Basic Reporting Skill খুবই গুরুত্বপূর্ণ। ভালো Observation Power, ধৈর্য এবং দায়িত্ববোধ একজন QC-কে সফল করে তোলে। শুরুতে শেখার মানসিকতা থাকলে এই সেক্টরে দ্রুত উন্নতি সম্ভব।
Garments Quality Control-এ কেন ক্যারিয়ার তৈরি করবেন?
তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির বড় শক্তি, তাই QC সেক্টরে চাকরির সুযোগ অনেক। আপনি এই পেশায় দক্ষ হলে দেশে-বিদেশে চাহিদা থাকবে। এখানে দ্রুত পদোন্নতির সুযোগ থাকে—লাইন QC থেকে শুরু করে QA Manager পর্যন্ত যাওয়া সম্ভব। আর Garments Quality Control (QC) হলো তৈরি পোশাক শিল্পের এমন একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যারা নিশ্চিত করে যে উৎপাদিত পণ্য Buyer-এর চাহিদা ও আন্তর্জাতিক মান অনুযায়ী তৈরি হয়েছে। এছাড়া এই পেশায় বিশ্লেষণ ক্ষমতা, পর্যবেক্ষণ দক্ষতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। যদি আপনি দায়িত্বশীল, ধৈর্যশীল এবং মান নিয়ে কাজ করতে ভালোবাসেন। আপনার জন্য Garments Quality Control একটি স্থিতিশীল ও সম্মানজনক ক্যারিয়ার।
Garments Quality Control-এ Five Pocket Pant (Denim/Jeans) এবং Dress Pant (Formal Pant)–এর গুরুত্বপূর্ণ Quality Check Point:
Five Pocket Pant (Denim)
Fabric Shade & GSM – সব প্যানেলে শেড ম্যাচ আছে কিনা
Pocket Position & Shape – Front ও Back pocket সোজা ও সমান কিনা
Stitch Quality – SPI ঠিক আছে কিনা (সাধারণত 8–10 SPI)
Bartack Strength – Pocket mouth, Fly end-এ শক্তভাবে লাগানো হয়েছে কিনা
Zipper Function – Smooth চলছে কিনা
Waistband Alignment – Center back সোজা কিনা
Label & Rivet – সঠিক পজিশনে আছে কিনা
Wash Effect (যদি থাকে) – Whisker / Scraping সমান কিনা
